আদিতমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে রবিবার ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তারা ব্যাটারিচালিত একটি অটোরিক্সা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মুছা মিয়া (৫০) ও তার ছেলে জাহিদুল ইসলাম।
জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রবিবার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের সামনে থেকে ব্যাটারিচালিত একটি অটোরিক্সা আটক করে। এসময় রিক্সাটি থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ফেন্সিডিল আনন্দ বাজার হয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু