সারিয়াকান্দিতে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনের নাম নাদিয়া বেগম এবং শিশু তানজিলা। নাদিয়া বেগম উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামের তারাজুল ফকিরের স্ত্রী।
 
জানা গেছে, রবিবার বিকেলে নাদিয়া বেগমের শাশুড়ির সঙ্গে তার দুই বছরের শিশু সন্তান  তানজিলা আকতার বেড়াতে যেতে যায়। বেড়াতে না নিয়ে যাওয়ায় তানজিলা কান্না শুরু করে। এক পর্যায়ে পাষণ্ড মা মেয়ে তানজিলাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।পরে সে নিজেও শয়ন ঘরে ঢুকে গলায় শাড়ী পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
 
চন্দনবাইশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদৎ হোসেন দুলাল বলেন, জরুরি কাজে আমি বগুড়া আছি। তবে লোক মারফত জানতে পেরেছি মেয়েটির মানসিক রোগ ছিল।
 
ঘটনার তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন, সুরুতহাল প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
 
ইত্তেফাক/নূহু