বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

 
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ করে আফগানিস্তান।
 
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ শাহজাদ ৪০ ও শেনওয়ারির করেন ৩৬ রান। বাংলাদেশের পক্ষে সাকিব ও মাহমুদুল্লাহ নেন ২টি করে উইকেট।
 
এর আগে সৌম্যকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
 
বাংলাদেশ দলের একাদশে সুযোগ পেয়েছেন এক বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা মোসাদ্দেক হোসেন। তিনি ১ ওভার বল করে ৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ