এই সময়ের ছড়া

দুর্ঘটনা

শত শত দুর্ঘটনা দেখি পথিমধ্য

দিনে দিনে মরছে মানুষ হচ্ছে ভূমি বধ্য।

চতুর্দিকে আহাজারি

হতাহত সারি সারি

দুর্ঘটনায় মরছে শিশু গোলাপ ফোটা সদ্য

চলতে জীবন কখন যে হয় দুর্ঘটনার পদ্য?