বাসাইল পৌরসভার স্থগিতকৃত নির্বাচন আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। পরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম গণবিজ্ঞপ্তি জারি করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৫ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৭ জুন মনোনয়নপত্র বাছাই, ১৪ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবর রহমানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।
ইত্তেফাক/আরকেজি