হাতিয়ায় অস্ত্রসহ ৩ জলদস্যু আটক

নোয়াখালীর হাতিয়া থেকে অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার ভোরে উপজেলার ঝাগলার চরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃত জলদস্যুরা হচ্ছেন- আহছান উল্ল্যাহ (২৫), মো. ইউছুপ (২৬), জামাল উদ্দিন (৩৭)। তাদের কাছ থেকে একনলা দুটি বন্দুক, একটি রামদা, দুটি ছুরি, ছয়টি কার্তুজ ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
 
হাতিয়া স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার লে. আব্দুল হামিদ জানান, রবিবার রাতে জলদস্যুরা হাতিয়া উপকূলীয় মেঘনায় জেলেদের কয়েকটি নৌকায় ডাকাতি ও জেলেদেরকে অপহরণ করে নিয়ে যায়। এ খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা রাতে মেঘনায় অভিযান চালালে জলদস্যুরা অপহৃত জেলেদেরকে ছেড়ে দেয়। পরপরই তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় অভিযান চালিয়ে ওই তিন জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়।
 
ইত্তেফাক/এসএস