ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া- ভরাডোবা সড়কের কাহালগাঁও বাজারের ২শ গজ উত্তর পাশে সড়কের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার এক বছর আগে আগুন লেগে অর্ধেক অংশ পুড়ে যায়। তারপর থেকে এটি রাস্তার ওপর ঝুলছে এক বছর যাবৎ। প্রতিদিন এ সড়ক দিয়ে শতশত মানুষ চলাচল করে। যে কোন সময় তারটি ছিঁড়ে সড়কের ওপর পড়লে হতাহতের আশংকা রয়েছে।
পল্লী বিদ্যুতের খুঁটিটি সড়কের পাশে স্থাপিত। সামনে রয়েছে নালিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী, আশেপাশে রয়েছে ঘরবাড়ী, ২শ গজ দুরে রয়েছে কাহালগাঁও বাজার।
হাছেন আলী মেম্বার জানান, তারটি এক বছর ধরে ছেঁড়া। আমরা যারা খুঁটির নিচে থাকি তারা সব সময় আতংকে থাকি। আজ পর্যন্ত পল্লী বিদ্যুৎ অফিসের কেউ খোজখবর নেয়নি।
বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু