আড়াইহাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের সুলপানদী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুলপানদী গ্রামের আঃ বাতেন একই গ্রামের দেলোয়ারকে কয়েকমাস আগে টাকা ধার দেয়। রবিবার দিবাগত রাতে আঃ বাতেন দেলোয়ারের কাছে টাকা চাইলে তার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
আহতরা হলেন আছমা (২৮), জাহাঙ্গীর মিয়া (৩৮), নাজীবুল্লাহ (২০), ওমর ফারুক (৩৫), আবু বকর (১৬) ও রেহেনা (৩০)। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু