পঞ্চগড়ে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

গ্রামীণ কিশোরী, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, দরিদ্র নারীদের আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের আওতায় সহযোগিতা করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। 
 
এরই অংশ হিসেবে সোমবার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ৩৩ জন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ৩৩টি ছাগল বিতরণ করেছেন। 
 
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এহেতেশাম রেজা, হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈয়েদ নুরে আলম, ফেডারেশনের চেয়ারম্যান মো. সোলায়মান আলী প্রমুখ উপস্থিত থেকে এসব ছাগল উপকারভোগীদের মাঝে বিতরণ করেন। 
 
হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন জানান, ছাগল, হাঁস-মুরগী, সেলাই মেশিন, কৃষি সেচযন্ত্র, গাছের চারা, ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ টাকাসহ বিভিন্নভাবে এ ইউনিয়নের ৫শতাধিক কিশোরী, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, দরিদ্র নারী ও পুরুষের মাঝে এককালীন প্রায় ১৮ লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
 
ইত্তেফাক/নূহু