উপজেলায় চাকরি দেওয়ার কথা বলে কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে এনজিওর নির্বাহী পরিচালক বশীরুল আলম রিজু মিয়া।
জানা গেছে, উপজেলা মাঠেরহাট নামক স্থানে ওমর ফারুক আব্দুল্লাহ আল মামুন ও তাজ উদ্দিন আহম্মেদসহ কয়েকজন স্থানীয় বশিরুল ইসলাম রিজুর বাড়ি ভাড়া নিয়ে এনজিও পরিচালনা করে আসছিল। এমতাবস্থায় রিজুকে নির্বাহী পরিচালক বানিয়ে ৮শ মাঠকর্মী নিয়োগ করার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহবান করে। এতে করে এলাকার চাকরি প্রত্যাশী কয়েক হাজার বেকার যুবক-যুবতী আবেদন করে।
আবেদনকারীদের চাকরি দেওয়ার কথা বলে এনজিও প্রতিনিধিরা প্রত্যেকের নিকট থেকে পরীক্ষা ও বিভিন্ন অজুহাতে ৭ থেকে ৮ হাজার টাকা গ্রহণ করে। গত ২ জুন নিয়োগ দেওয়ার কথা থাকলেও অফিসে তালা ঝুলিয়ে দিয়ে কর্মকর্তা কর্মচারীরা গা ঢাকা দিয়েছে বলে চাকরি প্রত্যাশীরা অভিযোগ তুলেছেন।
চাকরি প্রত্যাশী এটিএম ফারুকুল ইসলাম, মেহেদী হাসান, নুরুন্নবী ও ইউপি সদস্য সোহেল রানা অভিযোগ করে জানান, টাকা আত্মসাতের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে অভিমত ব্যক্ত করেন।
ইত্তেফাক/নূহু