বিস্ময় ফ্রি-কিকে মহড়া শুরু মেসির

লিওনেল মেসিকে নিয়েই আর্জেন্টিনা স্বপ্ন দেখছে। তাকে ঘিরেই রণনীতি তৈরি করতে চান দলটির কোচ জর্জ সাম্পাউলি। তাই মেসিকে খুশি রাখার যাবতীয় চেষ্টা চলছে আর্জেন্টিনা শিবিরে। যে কারণেই মেসির ‘দ্বিতীয় ঘর’ বার্সেলোনায় প্রস্তুতি চলছে দলটির।
 
যেখানে আর্জেন্টিনা অধিনায়ক খোশমেজাজেই আছেন। দেশটির সংবাদ মাধ্যমের খবর, অনুশীলনেও সেরাটাই দিচ্ছেন মেসি। যেমন মেসির পা থেকে এসেছে এক দুরন্ত ফ্রি-কিক। রবিবার আর্জেন্টাইন ফুটবল সংস্থার টুইট করা ভিডিওতে দেখা যায়, মেসির ফ্রি-কিক গোলকিপারকে বোকা বানিয়ে পোস্টের কোণ ঘেঁষে জালে জড়িয়ে গিয়েছে।
 
তাই অনুশীলনের পর আলোচনার কেন্দ্রে ছিল মেসির সেই জাদু ফ্রি-কিক। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে মারা কিক হাওয়ায় বাঁক নিয়ে গোলে ঢুকে যায়। গোলরক্ষক কোনও সুযোগই পাননি বল আটকানোর। বার্সেলোনা থেকেই ৮ জুন মেসিরা যাবেন জেরুসালেমে; যেখানে ইসরাইলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।
 
ইত্তেফাক/কেআই