নবীনগর তিতাস নদীতে নৌ দুর্ঘটনায় আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদর বাজারের তিতাস নদীতে গতকাল রবিবার বিকেলের দিকে যাত্রীবাহি একটি নৌকার সঙ্গে বালু বুঝাই আরেকটি নৌকার সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে তলিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে নারী ও শিশুসহ ৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করে।
 
এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য নৌকা চালক মো. আজিজ মিয়াকে (৪০) নবীনগর থানায় নিয়ে আসে।
 
ইত্তেফাক/নূহু