রাজশাহীর তানোরে রেজাউল করিম (৩৮) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে। আজ দুপুরে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম জানান, রবিবার দিবাগত রাতে একই ঘরে আমরা ঘুমিয়ে ছিলাম। সেহেরী খাবার জন্য ঘুম থেকে উঠে দেখি ঘরের চালার সঙ্গে গলায় দড়ি দিয়ে আমার স্বামী ঝুলন্ত অবস্থায় রয়েছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কৃষক রেজাউল ইসলাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরও বিষয়টি নিশ্চিত করতে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট এলে সব জানা যাবে।
ইত্তেফাক/নূহু