ঝিনাইদহে ১০ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৭

ঝিনাইদহে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে তাদের আটক করা হয়। এরমধ্যে সদর উপজেলা থেকে ২০ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন, কালীগঞ্জ থেকে ৫ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৫ জনকে আটক করা হয়। এসময় বেশ কিছু মাদক জব্দ করা হয়।
 
ইত্তেফাক/এসএস