আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য অংশ নিতে যাওয়া ৩২ দলেরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ৪ মার্চের মধ্যে সবক’টি দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড চূড়ান্ত করার দিন নির্ধারিত ছিল। সে অনুযায়ী সবাই চূড়ান্ত দল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে জমা দেয়।
মোট ৭৩৬ জন ফুটবলারের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে রাশিয়ায় খেলার জন্য। আর নয় দিন পরই বিশ্বকাপের ২১তম আসরের খেলা শুরু হবে। আগামী ১৪ জুন প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়া মুখোমুখি হবে সৌদির আরবের। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জয়ী দলের মধ্য থেকে ৯ জনকে এবারও স্কোয়াডে রেখেছে জার্মানি। অপরদিকে আয়োজক রাশিয়ার ১৬ জনই খেলবে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো আসরে।
ইত্তেফাক/কেআই