নওগাঁয় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

নওগাঁয় মনোয়ার হোসেন ওরফে টুটুল (১৭) নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সদর উপজেলার সিংবাচা পশ্চিম পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। মনোয়ার শহরের ভবানীপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
 
নিহতের বাবা রুবেল জানান, মনোয়ার ওই মহল্লার আজিজুল হকের ইজিবাইক ভাড়ায় চালাত। প্রতিদিনের মতো সে ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড় ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে রাতে তাকে পায়নি। মনোয়ারের ফোন বন্ধ ছিল। পরদিন সদর উপজেলার সিংবাচা গ্রামে লাশের খবর পেয়ে গিয়ে দেখে তার ছেলের লাশ। কিন্তু ইজিবাইক পাওয়া যায়নি।
 
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ধারণা, যাত্রীবেশে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তদন্ত করলেই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/এসএস