খুলনায় অভিযান চালিয়ে ৫১০ গ্রাম গাঁজা ও ৪৮ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর সোনাডাঙ্গা এলাকার সোহরাব হোসেনের স্ত্রী জাহানারা জানু ও সোনালী নগর এলাকার বাবুল হোসেনের স্ত্রী হোসনে আরা বেগম।
র্যাব-৬এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গত সোমবার রাতে নগরীর আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলায় একটি সংঘবদ্ধ মাদক বিক্রেতা ও সেবীরা মাদক কেনাবেচা করছে বলে র্যাবের কাছে সংবাদ আসে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা দীর্ঘ দিন ধরে খুলনাসহ নগরীর আশপাশ এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল।
তিনি জানান, গ্রেফতার হওয়া জাহানারার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি ও হোসনে আরার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু