জয়পুরহাটে বজ্রপাতে এক নারী শ্রমিক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। তিনজনই সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড়তাজপুর গ্রামের আদিবাসী।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টিপাতের সময় বড়তাজপুর গ্রামের সুজন পাহানের স্ত্রী রুমকী পাহান (৩০), দীলিপ পাহানের স্ত্রী সুমারী পাহান (৩৪) ও সুনীল পাহানের স্ত্রী সুমিতা পাহান (২৮) বাড়ির পাশে ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনায় রুমকী পাহান (৩০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ইত্তেফাক/নূহু