ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ডাউটিয়া এলাকায় একেএইচ গার্মেন্টসের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্ততঃ ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০/১৫ জনের অবস্থা আশংঙ্কাজনক। মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ধামরাই থানার এস আই আলামিন শেখ জানান, একেএইচ গার্মেন্টসের শ্রমিকবাহী বাস ডাউটিয়া এলাকায় পৌঁচ্ছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এ সময় বাসের ভিতরে থাকা শ্রমিকরা আহত হয়। সকলের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু