কাউখালীতে জেপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীর সয়না-রঘুনাথপুর ইউনিয়ন জাতীয় পার্টি জেপির উদ্যোগে মঙ্গলবার শির্ষা আছিয়া খাতুন বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জেপির সভাপতি আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠানে রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমূখ।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক হারুন আর রশীদ, জেপি নেতা মাস্টার দেলোয়ার হোসেন, মৎস্য পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, যুগ্ন আহবায়ক জয়দেব সমাদ্দার, সদস্য সচিব শামীম আহমেদসহ জেপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
পরে জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
 
ইত্তেফাক/কেআই