৮০ ঘণ্টা পর আফিফা উদ্ধার

শ্বাসরুদ্ধকর ৮০ ঘণ্টার অভিযানের পর নুসরাত জাহান আফিফাকে (২ বছর ৬ মাস) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাগদা বাজারের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে নেতৃত্ব দেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম। তবে অপহরণকারীদের আটক করা যায়নি।

 

থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ বাগদা বাজার এলাকার পাশে অভিযান চালালে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অপহরণকারীরা শিশু নুসরাত জাহান আফিফাকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় শিশুটি রাস্তার পাশে কান্নাকাটি করছিল।

 

গত শনিবার (২জুন) দুপুর ১টার দিকে আফিফাকে নিয়ে মা নাহিদা আক্তার, নানি সাগরিকা বেগম ও মামি মারুফা রাণীগঞ্জ হাটে ঈদের কেনাকাটা করতে যান। তারা বাজারে সাজু গার্মেন্টসে কাপড় দেখার সময় তাকে অপহরণ হয় করা হয়।

 

ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম জানান, শিশুটি উদ্ধার হলোও অপহরণকারীদের আটক করতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

 

ইত্তেফাক/আরকেজি