ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড পদত্যাগ করেছেন। বুধবার মেলবোর্নে এক ঘোষণার মাধ্যমে ১৭ বছরের চাকরি জীবনের ইতি টানেন তিনি। ২০০১ সালে এই পদে যোগ দেন সাদারল্যান্ড।
পদত্যাগ করলেও সেখানে নতুন কাউকে না পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন সাদারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্গারির দুই মাস পরেই নিজের পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
ইত্তেফাক/এএম