গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব-১০। আজ বুধবার বিকালে তাকে রাজধানীর শাহবাগ থেকে আটক করা হয়। এ সময় ইমরান একটি কর্মসূচিতে ছিলেন।
র্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান ইত্তেফাক অনলাইনকে জানান, অভিযোগের প্রেক্ষিতে ডা. ইমরান এইচ সরকারকে আমরা আটক করেছি। তবে বিষয়টি যাচাইবাছাই চলছে।
IMG0
র্যাব-১০ এর একটি টিম ‘ক্রসফায়ারের নামে নির্বিচারে মানুষ খুন’ এর প্রতিবাদে আজ বিকাল চারটায় শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সেখানে সমেবেত হয়। এসময় র্যাব-১০ এর দু’টি গাড়ি থেকে প্রায় ২০-২৫ জন সদস্য সমাবেশস্থল ঘিরে ফেলে। সমাবেশ থেকে ‘কথা বলার’ কথা বলে ইমরান এইচ সরকারকে গাড়িতে উঠিয়ে নেয়।
IMG1
এই সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা বাঁধা দিতে এলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে এবং অস্ত্র বের করে ভয় দেখায়। এ সময় একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
IMG2
এ ব্যাপারে ডা. ইমরান এইচ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
ইত্তেফাক/এমআই