মতিঝিলে পিডিবি শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
জানা গেছে, আজ বুধবার পিডিবির মতিঝিল কার্যালয়ে সভা আহ্বান করে শ্রমিকদের দুই পক্ষ। একই স্থানে দুই গ্রুপ সভা ডাকায় মতিঝিল থানা পুলিশ আগেই নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা না মেনে আজ সকালে দুই পক্ষ পিডিবি কার্যালয়ে আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ভাঙচুরের ঘটনা ঘটে। 
 
এ ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ওমর ফারুক বলেন, আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মতিঝিলের পিডিবি অফিসে দুই গ্রুপে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে দুই গ্রুপের লোকজন সরে পড়ে। 
 
ইত্তেফাক/এমআই