পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন জাতীয় পার্টি-জেপির উদ্যোগে বুধবার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন জেপির সভাপতি তানজের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, রেজাউল করীম রেজা তালুকদার প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপি নেতা বজলুর রহমান নান্নু, প্রভাষক হারুন আর রশীদ, জেপি নেতা মাস্টার দেলোয়ার হোসেন, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সাংগঠনিক সম্পাদক আহসান কবীর ডাকুয়া, ছাত্র সমাজের আহবায়ক কাউয়ুম শেখ, যুগ্ন আহবায়ক জয়দেব সমাদ্দার, সদস্য সচিব শামীম আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
ইত্তেফাক/কেআই