বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, ‘সাংবাদিকদেরকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।’
তিনি বুধবার আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাংবাদিকদেরকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি পজিটিভ সংবাদ প্রকাশ করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, নেগেটিভ সংবাদ এলাকার ভাবমূর্তিকে ক্ষুন্ন করে। রাজনৈতিক নেতা, সরকারি আমলাসহ বিভিন্ন পেশাজীবীরা অনেক ভালো কাজও করে থাকেন। সেগুলো পত্রিকায় প্রকাশ হলে এলাকার ভাবমূর্তি জনগণের কাছে উজ্জল হয়ে ফুটে ওঠে।
আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও দৈনিক সমকালের সফুরউদ্দিন প্রভাতের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুলইসলাম বাবু।
IMG0
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক ও সাংবাদিক নেতা কাউছার খোকন, বাংলাদেশ টুডের সহ-সম্পাদক ও সাংবাদিক নেতা নাসির উদ্দিন বুলবুল, যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, প্রথম আলোর মনির হোসেন, কালের কণ্ঠের কামাল হোসেন ও আসাদুজ্জামান নুর, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভুইয়া, কৃষি অফিসার আ. কাদির, উপজেলা প্রকৌশলী নাশির উদ্দিন, ওসি তদন্ত শফিকুল ইসলাম, শিল্পপতি মো. আজাদ খান সোহাগ, মো. সেলিম ভুইয়া, সাংবাদিক রশিদ আহমেদ হাজারী, ইমতিয়াজ আহমেদ, আমান উল্লাহ ভুইয়া রোমান, মজিবুর রহমান, রফিকুল ইসলাম রানা, বাদল আহমেদ, ইমাম হাসান ইমা, আলআমিন ভুইয়া, মো. শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান হাবিব, মো. শাহজাহান কবির, মনিরুজ্জামান সরকার, মহিতুল ইসলাম হিরু, হাবিবুর রহমান হবি, অরণ্য সৌরভ, কামরুল ইসলাম, জিয়াউর রহমান, জাইদুল ইসলাম, এস এম কাউছার আহমেদ, মাযহারুল ইসলাম, গোপালদী ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ, রোকন উদ্দিন গালর্স কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াহিয়া স্বপন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল, প্রফেসর মোজাম্মেল হক ও শাফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, যুবলীগ নেতা কামাল হোসেন ও মজ্ঞুর হোসেন, চিশতীয়া শাজলীয়া হাসপাতালের এমডি জান্নাতুল ফেরদাউস, সেন্ট্রাল হাসপাতালের এমডি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক আছলাম পাঠান, সাবেক ভিপি নাইম মোল্লা, আমির হোসেন, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ইফতার মাহফিল শেষে দেশ-জাতি ও মরুহুম সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেনসহ সব মরহুম সাংবাদিকদের রুহে মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন পীর মুফতি রশিদ আহমেদ শাজলী।
ইত্তেফাক/কেকে