ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাস থেকে হোরোইনসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা হয় বাসটি। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাসের চালক জামাল আকতার, সুপার ভাইজার লাল্টু মণ্ডল, হেলপার জাহাঙ্গীর আলম ও আমিরুল ইসলাম।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের আল মিরাজ নামের একটি বাসে হেরোইন পাচার হচ্ছে। সকাল ১১টায় বাসটি শহরের আরাপপুর এলাকায় পৌঁছলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইম কবিরের নের্তৃত্বে তল্লাশি করে ৬’শ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়।
হেরোইন পাচারের অভিযোগে ওই বাসের চালক, সুপার ভাইজার ও দুই হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মুল্যে আনুমানিক ৬০ লাখ টাকা বলে জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ওই কর্মকর্তা।
ইত্তেফাক/কেকে