এক হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক আটক

গাজীপুরের কালীগঞ্জ থেকে মিজানুর রহমান মুন্না (২২) নামে টেকনাফের এক যুবককে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাদকের একটি (নং ৯) মামলায় তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছে থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

আটকৃত মুন্না কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা (পূর্ব সিকদারপাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলী মেকারের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের খঞ্জনা এলাকা অভিযান চালানো হয়। এ সময় ইজিবাইকে ওঠার সময় যাত্রী মুন্নাকে সন্দেহ হলে তার দেহ ও সাথে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। এতে তার স্কুল ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ইয়াবাসহ মুন্নাকে থানায় এনে রাতেই একটি মাদক মামলা দায়ের করা হয়। সেই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

ইত্তেফাক/নূহু