টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

মির্জাপুরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় সাগর(১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সাগর মির্জাপুর উপজেলার ভাতকুড়া গ্রামে মো. সাজ্জাত হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ সুত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে সাগর তার মা শিউলী বেগমকে সঙ্গে নিয়ে নানার বাড়ি থলপাড়া থেকে নিজ গ্রাম ভাতকুড়া যাচ্ছিল। কুরনি বাস স্টেশনে মাহসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই সাগর নিহত হয়। গুরুতর অবস্থায় তার মাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা কে এম কাউসার সাংবাদিকদের বলেন, ঘাতক ট্রাক আটক করা যায়নি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু