ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ বিতরণ বিভাগের মাইনুদ্দিন(৩২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের কাউতলী এলাকায় বিদ্যুতের কাজ করার সময় এ ঘটনাটি ঘটে। নিহত মাইনুদ্দিন সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী মনিরুল ইসলাম জানান, পৌর শহরের কাউতলী এলাকার স্টেডিয়ামের পাশে বিদ্যুতের একটি খুঁটিতে শর্টসার্কিটজনিত সমস্যার সমাধান করতে গিয়ে আকষ্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে মাইনুদ্দিন গুরুতর আহত হন। আহত অবস্থায় দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু