টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে তিনটি ট্রাকের সংর্ঘষে এক ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহত ট্রাক চালকের নাম আশিকুর (২২)। অপরজন পাবনার লালপুর এলাকার অাইফুল ইসলাম (৫৫)। তিনি পাবনার পাচুরিয়া গ্রামের রবিউলের ছেলে। এ ঘটনায় আরো অন্তত ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকী বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী চালভর্তি একটি ট্রাক চরভাবলা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী অপর আরেকটি খালি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। পরে উত্তরবঙ্গগামী খালি ট্রাকটিকে উত্তরবঙ্গগামী বিস্টুক ভর্তি অপর একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে খালি ট্রাকের চালকসহ অপরজন‌কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু