ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের বাকতা গ্রামে ছোট ভাইয়ের ইটের আঘাতে চাচাতো বড় ভাই মোছা শরা (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার বাকতা গ্রামের চাচাতো ছোট ভাই রফিকুল ইসলামের সাথে চাচাতো বড় ভাই মোছা শরার (৫৫) সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিক ইট দিয়ে বড় ভাইয়ে কপালে আঘাত করে। গত ২৯ মে আঊশ ধানের বীজতলার প্লাস্টিকের বেড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। গুরুতর আহত অবস্থায় মোছাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাতে মোছা শরা মারা যায়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/রেজা