পায়ুপথে মোমবাতির ছ্যাঁকা দেওয়া সেই ২ এসআই ক্লোজড

হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় ২ এসআইকে ক্লোজড করা হয়েছে। তারা হচ্ছেন সদর থানার এসআই রকিবুল হাসান ও এসআই মুকিত চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের চলমান বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

সাংবাদিক সঙ্গে এক মত বিনিময় সভায় পুলিশ সুপার বলেন, কারও একক অপরাধের দায় সমগ্র পুলিশ বাহিনী নেবে না। তদন্তে প্রমানিত হলে দোষী ব্যক্তিকে অবশ্যই শাস্তি পেতে হবে। নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী।
IMG0
উল্লেখ্য, গত ৩১ মে দিবাগত রাতে শহরের গরুর বাজার এলাকা থেকে লন্ডন ভিত্তিক টিভি ‘চ্যানেল এস’ এর সহকারি প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম জীবনকে ধরে নেয় পুলিশ। তাকে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। এতে জীবনের পা ভেঙ্গে যায়। পায়ুপথে মোমবাতি জ্বালিয়ে ছ্যাঁকা দেয়া হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে সাংবাদিকরা। ফলস্বরূপ এসআইকে ক্লোজড করা হয়।

ইত্তেফাক/নূহু