ফেনীর সেরা কলেজ শিক্ষক শরীফুর রহমান

ফেনী সাউথ-ইস্ট ডিগ্রী কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. শরীফুর রহমান আদিল ফেনী জেলার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৮ এ ঘোষণা দেয়া হয়।
 
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহাবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম, জেলা শিক্ষা অফিসার এস.এম সাঈদুর রহমান, জেলা ও পাঁচ উপজেলার শিক্ষা অফিসার সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
সাউথ-ইস্ট ডিগ্রী কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃ শরীফুর রহমান আদিলকে শিক্ষাগত যোগ্যতা, সৃজনশীলতা, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার, চারিত্রিক মাধুর্যতা, সহকর্মী, অভিভাবক ও ছাত্র- ছাত্রীদের প্রতি সহযোগিতা, প্রকাশনা প্রভৃতি বিষয়কে বিবেচনা করে জেলার শ্রেষ্ট কলেজ শিক্ষক নির্বাচিত করা হয়।
 
সাউথ-ইস্ট কলেজের অধ্যক্ষ বাবু পরমেশ চন্দ্রদাস বলেন, তিনি আসাধারণ একজন শিক্ষক। তিনি আমাদের সম্পদও বটে। অামরা তার এই সাফল্যে গর্ববোধ করছি।
 
২০১৩ সালের শেষের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালঢ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স মাষ্টার্সে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ২০১৫ সালের জুন মাসে ফেনী সাউথ ইস্ট ডিগ্রী কলেজে যোগদান করেন শরীফুর রহমান আদিল। আইন বিষয়ে তার স্নাতক ডিগ্রী রয়েছে। বর্তমানে তিনি একই বিশ^বিদ্যালয়ে মিড়িয়া ও নৈতিক দায়: বাংলাদেশ প্রসঙ্গ শিরোনামে এম.ফিল করার অনুমোদন পেয়েছেন।ভবিষ্যৎে  তিনি যুব সমাজকে নৈতিক প্রবৃদ্ধি অর্জন ও অসহায় বৃদ্ধদের সেবা করার জন্য মা আশ্রম কেন্দ্র খোলার ইচ্ছাপোষণ করেন।
 
ইত্তেফাক/এএম