পীরগাছায় গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

 
রংপুরের পীরগাছায় পাটখেত থেকে আয়শা বেগম বিউটি (৩২) নমের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের একটি পাটখেত থেকে আয়শার লাশ উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের দসিম উদ্দিন ভুট্টুর (৩৮) সাথে তার স্ত্রী আয়শার যৌতুক নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ আগে একই ঘটনা নিয়ে আবারো স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ দেখা দেয়। বিরোধের এক পর্যায়ে আয়শাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ভুট্টু নিজ পাট ক্ষেতে রেখে দেয়। পরে গত সাত দিন ধরে স্বামী ও বিউটির পরিবারের লোকজন বিউটিকে খুঁজতে থাকে। পরে গতকাল বৃহস্পতিবার এলাকার লোকজন পাটখেতে বিউটির লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করলে এলাকাবাসী ও স্বজনরা লাশটি বিউটির বলে চিহ্নিত করেন। পরে সুরতহাল রিপোর্ট করে লাশ থানায় নিয়ে যায় পুলিশ। আজ শুক্রবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
 
এ ঘটনায় স্বামী দসিম উদ্দিন ভুট্টুসহ পরিবারের ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা দায়েরের পর তিন জনকে গ্রেফতার করেছে।
 
পীরগাছা থানার ওসি(তদন্ত) জাকির হোসেন জানান, ধারণা করা হচ্ছে সাত দিন আগে হত্যা করে লাশটি পাট খেতে রাখা হয়েছে। পরনের কাপড় ছাড়া লাশটি চেনার উপায় নেই। নিহত আয়শা দুই সন্তানের জননী বলে জানা যায়।
 
আয়শার পরিবার জানায়, আয়শার ছোট বোনের বিয়ের সময় স্বামীকে একটি মোটর সাইকেল উপহার দেয় বিউটির পরিবার। পরে একই উপহারের দাবী করে আসছিল আয়শার স্বামী। দাবীকৃত উপহার না পেয়ে স্বামী ও পরিবারের লোকজন মিলে আয়শাকে হত্যা করে।
 
পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, বিউটি হত্যার সাথে জড়িত স্বামীসহ পরিবারের ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা 
 
ইত্তেফাক/মোস্তাফিজ