রাজশাহীতে র্যাবের অভিযানে আটক ৩৬ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত র্যাব-৫, রাজশাহীর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় ১০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, সোয়া কেজি গাঁজা ও ২ হাজার লিটার দেশীয় চোলাইমদ জব্দ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
র্যাব জানায়, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া মোড়ে অভিযান চালিয়ে ১৭ মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে কারাদন্ড ও ৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল সদর থানায় অভিযান চালিয়ে ১২ জনকে বিভিন্ন মাদকসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সকলকে কারাদন্ড প্রদান করা হয়।
অন্যদিকে সিপিসি-২, নাটোর ক্যাম্পের আভিযানিক দল বাগাতিপাড়া থানার বাজার ও সদর থানার হাজরা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে কারাদন্ড ও ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডিত আসামীদের সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/রেজা