আবিদালকে ক্রীড়া পরিচালক নিয়োগ দিল বার্সা

ফ্রান্সের সাবেক ফুল ব্যাক এরিক আবিদালকে ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি এ কথা জানিয়েছে।
 
ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব মোনাকো ও লিয়নের এই ৩৮ বছর বয়সি ফুটবল তারকা দীর্ঘ ছয় বছর কাটিয়েছেন কাতালানিয় ক্লাবে। বার্সেলোনা ছাড়ার পর আরো ১৮ মাস তিনি খেলোয়াড়ী জীবন কাটিয়েছেন মোনাকো ও অলিম্পিয়াকোর হয়ে।
 
যকৃত প্রতিস্থাপনের পরও ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার হয়ে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটির আইকনিক তারকায় পরিণত হয়েছিলেন আবিদাল। গত বছর তাকে ক্লাবটির দূত বানানো হয়েছিল।
 
উল্লেখ্য ফ্রান্স জাতীয় দলের হয়ে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন আবিদাল।
 
ইত্তেফাক/কেআই