বগুড়ার নন্দীগ্রাম প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনিরের পরিচালনায় সভা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, নন্দীগ্রাম পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিপক কুমার হলদার, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মোহন্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশন নন্দীগ্রাম পৌর শাখার নির্বাহী সভাপতি ও নন্দীগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা আলী আজম, সাধারণ সম্পাদক আলমগীর কবির বাবু, নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর আলী হাসান ও আব্দুর রশিদ প্রমুখ।
ইত্তেফাক/নূহু