নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় শামছুল আলম (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শামছুল আলম মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার সকালে শামছুল আলম বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা সদরে আসছিলেন। উপজেলা সদরের লিচু বাগান পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি