ইউপি সদস্যের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম মেঘনা খামারবাড়ী এলাকা থেকে একজনের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নিশ্চিত হওয়া যায় তিনি কুষ্টিয়ার খোকশা উপজেলার জয়ন্তী হাজড়া ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মাজেদ মন্ডল।
 
পাংশা থানার ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৯টার দিকে পুলিশ ওই এলাকার একটি রাস্তার পাশ থেকে মাজেদের লাশ উদ্ধার করে। তিনি খোকশার জয়ন্তী হাজড়া এলাকার সোহরাব মন্ডলের ছেলে।
 
ইত্তেফাক/আরকেজি