মান্দায় নারীসহ ১৪ মাদক ব্যবসায়ী আটক

মান্দায় শনিবার বিকেলে ৩ নারীসহ ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান মান্দা থানার ওসি আনিসুর রহমান।
 
ওসি আনিসুর রহমান জানান, নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মতিউর রহমানের নেতৃত্বে বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি, চৌবাড়িয়া, চুয়াপুরসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ১৪জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩জন মাদকসম্রাজ্ঞী রয়েছেন। আটককৃতদের কাছ থেকে চোলাইমদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 
মতিউর রহমান জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি