ঈদের বাজারে শহরে সৃষ্ঠ যানজট নিরসনে রাস্তায় নেমেছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। রবিবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড়ে নিজে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের ব্যস্ততম স্থান পায়রা চত্বর ও পোষ্ট অফিস মোড়ে যানজট লেগেই থাকছে। যা নিরসনে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। দাপ্তরিক কাজ শেষে পৌর মেয়র শহরের মধ্যে গিয়ে মানুষের এই দুর্ভোগের চিত্র দেখে নিজেই নেমে পড়েন রাস্তায়।
তিনি রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকদের যানজট ও দুর্ঘটনা এড়াতে সাবধানে চলাচল করার পরামর্শ দেন। এতে কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি পান ঈদ কেনাটাকা করতে আসা মানুষ।
উল্লেখ্য, ঝিনাইদহ শহরে ইজিবাইকের আধিক্যে ট্রাফিক সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের গায়ে গায়ে লেগে থাকা সারির কারণে এখন রাস্তা পার হওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ইত্তেফাক/নূহু