রামগঞ্জে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ৯ নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামে অভিযান চালিয়ে ৪ কেজি গাজঁসহ রুবেল হোসেন প্রকাশ রবিউলকে (৩০) আটক করেছে। আটক রুবেল আথাকরা গ্রামের মোঃ মফিজ উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
সুত্র জানায়, উপজেলার ভোলাকোট ইউনিয়ন আথাকরা গ্রামের রুবেল কলেজব্যাগ ভর্তি  কেজি গাঁজা বিক্রির উদ্দেশ্যে তার নিজ গ্রামে নিয়ে যায়। এ সময় গোপন সংবাদ পেয়ে থানার এ.এস.আই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। 
 
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু