নেত্রকোনার মদনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাবেক উপজেলা ছাত্রলীগের আ্হবায়ক মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় শনি ও রোববার অভিযান চালিয়ে নূরে আলমকে ৭ পিস ইয়াবা, বিদ্যুৎ মিয়াকে ৫ পিস ইয়াবা এবং ইয়াবা ব্যবসায়ী সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমূল হাসান সুজনকে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
অন্য গ্রেফতারকৃতরা হলো, মাদক সেবনকারী আবুল কাশেম, লুৎফুর রহমান, মিলন মিয়া এবং ওয়ারেন্টভূক্ত আসামি মোবারক হোসেন, এরশাদ মিয়া, আশাদুল, ইসলাম উদ্দিন।
ওসি মোঃ শওকত আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাবেক ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক নাজমূল হাসান সুজন ও সেবনকারীসহ ওয়ারেন্টভূক্ত ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/নূহু