ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রামে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। রবিবার নগরীর স্টেশন রোড থেকে ৩১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ ফারুক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফারুক পুলিশের কাছে স্বীকার করেছে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে জাল নোট সংগ্রহ করে বিক্রি করছে। এর আগে গত মাসে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে মো. আনোয়ার হোসেন ও মো. জাহেদ হোসেন নামে দু’জন জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, ঈদ মৌসুমে মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে দেড় শতাধিক জাল নোটের দালাল সক্রিয় রয়েছে। ৩০টি চক্রে বিভক্ত হয়ে এরা কাজ করে। মানুষের ঈদ বাজারের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে জাল নোট গছিয়ে দেয়াই এদের কাজ। মার্কেটের অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় ক্রেতাদের হাতে জাল টাকা গছিয়ে দেন।
ইত্তেফাক/ ইউবি