রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগরে ছিনতাইকারীর গুলিতে রাশেদুল ইসলাম (২৫) নামে এক বিকাশকর্মী নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। রাশেদুল মোবাইল ব্যাংকিং বিকাশের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
ডেমরা থানা সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলামের গ্রামের বাড়ি ঝিনাইদাহে। ভাই ও বোনের সঙ্গে তিনি ডেমরার পশ্চিম বক্সনগর এলাকায় থাকত। পাশাপাশি তিনি বিকাশে চাকরি করতেন। ঘটনার সময় তিনি দায়িত্বপালন করছিল।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বিকাশের ওই কর্মীর কাছ থেকে ৭২ হাজার টাকা ছিনতাই করার জন্যই ছিনতাইকারীরা তাকে গুলি করে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ইত্তেফাক/ইউবি