সিংড়ায় শেখ কামাল আইটি এন্ড ইনকিউবিশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরের সিংড়া উপজেলায় শেখ কামাল আইটি এন্ড ইনকিউবিশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার সারা দেশে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। বর্তমান সরকার দেশকে হার্ডওয়ার ও সফটওয়্যার মেনুফ্যাকচারিংয়ের হাব হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। ২০২১ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে এক মিলিয়ন কর্মসংস্থাপন নিশ্চিত করতে এবং এই খাত থেকে বছরে পাঁচ বিলিয়ন ডলার অর্জন করতে চায়। আইটি ইন্ডাস্ট্রিতে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য হাই-টেক পার্ক বিনিয়োগের কেন্দ্রে পরিণত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
 
প্রতিমুন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ব্রেইন চাইল্ড এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে বেকারত্ব দূর হবে সেইসঙ্গে তথ্য প্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভব হবে। এই প্রশিক্ষনের মাধ্যমে তথ্য-প্রযুক্তি জনবলের মাধ্যমে ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার অর্জিত হবে। আগামীতে প্রযুক্তিতে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার হবে মিনি সিঙ্গাপুর।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিবিশন সেন্টার প্রকল্পের পরিচালক গোরী শংকর ভট্রাচার্য, সিংড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, বীর মুক্তিযোদ্ধা জাবেদ পাটোয়ারী প্রমুখ।
 
উল্লেখ্য, ৪৩ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে শেখ কামাল আইটি এন্ড ইনকিউবিশন সেন্টার।
 
ইত্তেফাক/নূহু