টাটকা সাফল্য নিয়ে রাশিয়ায় নেইমাররা

রবিবার রাতে ভিয়েনায় অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারানোর টাটকা স্মৃতি রয়েছে সঙ্গে। ম্যাচ শেষ হওয়ার পরই রাশিয়ায় পাড়ি জমিয়েছেন নেইমার-সিলভারা। রবিবার রাতে রাশিয়ার শহর সোচিতে পৌঁছানোর পর তাদের কেক, পতাকা ও স্থানীয় রীতি অনুযায়ী হোটেল কর্মীরা তাদের স্বাগত জানান। 
 
ষষ্ঠ শিরোপার সন্ধানে রাশিয়ায় পাড়ি জমানো ব্রাজিল সোচিতেই আগামী ছয় সপ্তাহ থাকবে। রাশিয়ায় পৌঁচানোর পর সেকানে তাদের স্থানীয় সমর্থকরাও বিমানবন্দরে জাতীয় পতাকা নিয়ে উপস্থিত ছিলেন। পরে বিমান থেকে নেমে খেলোয়াড় ও কোচিং স্টাফরা সরাসরি চলে যান হোটেলে। 
IMG0
ব্রাজিল দল সোচি কামেলিয়ায় বিলাসবহুল সুইসোটেল রিসোর্টে থাকবেন। যেখানে তাদের প্রতিটি রুমের দৈনিক খরচ পড়বে ৬০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ হাজার)।
IMG1
সোচি শহরটি খুবই সুন্দর। কৃষ্ণ সাগরের পাশে অবস্থিত হোটেলটি। রাশিয়ার অন্য শহরগুলোর তুলনায় বেশি সময় ধরে সূর্যাস্ত দেখা যায় এখান থেকে। 
IMG2
ব্রাজিল রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন। আগামী ২২ জুন দ্বিতীয় ম্যাচে কোস্টারিকা ও ২৭ জুন সার্বিয়ার মুখোমুখি হবে দলটি। 
 
ইত্তেফাক/কেআই