সান্তাহারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

বগুড়ার আদমদীঘির সান্তাহার সাইলো সড়কে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নয়ন হোসেন (২৩) নামে ট্রাক্টর চালক নিহত হয়েছে। নিহত নয়ন নওগাঁ রজাকপুর গ্রামের এরফান আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিমেন্ট নিয়ে রানীনগরের বগারবাড়ি যাওয়ার কথা ছিল নয়নের। সিমেন্ট ভর্তি ট্রাক্টরটি চালু রেখে সে পাশের একটি চাতালে খালি বস্তা নিতে যায়। এ সময় ট্রাক্টরটি হঠাৎ সামনের দিকে গড়িয়ে যেতে থাকে। নয়ন দ্রুত দৌড়ে এসে টাক্টরের নিয়ন্ত্রন নিতে গেলে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 
 
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত নয়নের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু