কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন শামীম (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বাড়ি নেত্রকোনায় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 
 
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে মহাসড়কের আলেখারচর এলাকায় দ্রুতগামী একটি মোটর সাইকেল ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শামীম নিহত হন। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
ইত্তেফাক/রেজা